ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়।
করোনা ভাইরাসের কারনে দিবসটি পালন সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি