৫ মে ২০২৬

ঝিনাইদহে স্বামী-স্ত্রীর এক সাথে বিষপান স্বামীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে স্বামী-স্ত্রীর এক সাথে বিষপান স্বামীর মৃত্যু

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: শৈলকুপায় স্বামী-স্ত্রীর এক সাথে বিষপান করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার পৌর এলাকার বালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজদ্দি শেখের ছেলে এবং তিনি পেশায় একজন ভ্যানচালক ও বালিডাঙা গ্রামের মৃত আইন মন্ডলের জামাই।নিহতের মেয়ে মেরিনা খাতুন জানান, মায়ের সাথে পারিবারিক কলহ নিয়ে বাবার ঝগড়া হয়। এরই সুত্র ধরে রাত আনুমানিক রাত ১২টার দিকে বাবা আগে বিষপান করে।

পরে বাবার দেখাদেখি মাও অভিমান করে বিষপান করে। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বিষমুক্ত করা অবস্থায় বাবা মৃত্যুবরণ করে। অপরদিকে মা লাইলী বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছে।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী- স্ত্রীর এক সাথে বিষপান করার ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি