১০ মে ২০২৬

ঝিনাইদহে সুদের টাকা না পেয়ে বাড়ি দখলের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে সুদের টাকা না পেয়ে বাড়ি দখলের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরের বসতভিটা দখল করার অভিযোগ উঠেছে। টাকা দিতে না পারায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের। সেই সাথে বসতভিটা রেজিষ্ট্রি করতে চাপও দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের লতিফুল ইসলাম। সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করে বলেন, ২০২২ সালে কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুল ওহাবের কাছ থেকে তিনি বিশেষ প্রয়োজনে ৫ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। আরও ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিলো। সেখানে শর্ত ছিলে ৩ বছর ৩ মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ না করতে পারলে বাজারদরে তার বসতভিটা আব্দুল ওহাবের কাছে বিক্রি করে দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তাকে সুদসহ টাকা ফেরত দিতে চাপ দিতে শুরু করে আব্দুল ওহাব। টাকা না পেয়ে সর্বশেষ বাড়ি থেকে তাড়িয়ে দেয় আব্দুল ওয়াব। স্ত্রী-সন্তান নিয়ে বর্তমানে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতে হচ্ছে ভুক্তভোগী লতিফুল আলমকে। একই সাথে ওই বাড়ি লিখে দিতে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ নিয়ে আদালতে মামলা থাকার পরও আব্দুল ওহাব বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী লতিফুল আলম বলেন, এর আগে আমার স্ত্রী জবা বানুকে মারধর করেছে আব্দুল ওহাবের লোকজন। আমার বাড়িতেও হামলা করে লুটপাট করেছে। প্রাণভয়ে আমি এখন পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল ওহাবের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, লতিফুল একজন প্রতারক। আমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিচ্ছে না। টাকা দিতে না পারায় আমাকে জমি রেজিষ্ট্রি করে দিয়েছে। এই জমি আমার নামে নাম পত্তনও হয়েছে। এখন সে সংবাদ সম্মেলন করে নানা ভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি