৫ মে ২০২৬

ঝিনাইদহে শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে একটি বিদ্যালয়ের প্রদান শিক্ষক।বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫২) নামের ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণীকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, যে কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়ীতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। বাবলু মিয়া বলেন, আমার জানামতে পারিবারিক কোন কলহ ছিল না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি