৮ মে ২০২৬

ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন গ্রেফতার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন গ্রেফতার ২

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে ফরিদপুরের সালতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মামলার প্রধান আসামী শহরের কালিকাপুর এলাকার আব্দুল গফুরের ছেলে লিয়ন হোসেন (১৮) ও ২য় আসামী একই এলাকার মৃত রফিউদ্দিনের ছেলে সুমন হোসেন (১৮)। ঝিনাইদহ সদর থানার ওসি সিফাত হত্যা মামলার প্রধান আসামী লিয়ন ও দ্বিতীয় আসামী সুমন ফরিদপুরের সালতা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে সোমবার সকালে তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের মডার্ণমোড় এলাকা থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। গত শনিবার সকালে শহরের কালিকাপুর বটতলা মোড়ে উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র সিফাত বসে ছিল। এসময় পুর্ব শত্রæতার জের ধরে লিয়ন, সুমনসহ আরও ২ জন সিফাতের বন্ধু মাহির উপর হামলা চালায়। সিফাত তাদের বাঁধা দিলে সিফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সিফাত মৃত্যু করণ করে।

এদিকে সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে সিফাতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী অংশ নেয়। এসময় সিফাতের পিতা মনোয়ার মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি