৫ মে ২০২৬

ঝিনাইদহে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক মো: মজিবর রহমান পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি অন্যান্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হয়। পরে শহরের যুব উন্নয়ন অধিদপ্তরে চারা গাছ বিতরণ ও রোপন করা হয়। এছাড়াও ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি