৫ মে ২০২৬

ঝিনাইদহে সীমান্তে অবৈধ প্রবেশ ঠেকানো যাচ্ছে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে সীমান্তে অবৈধ প্রবেশ ঠেকানো যাচ্ছে না
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দালালসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। রবিবার ভোরের দিকে সীমান্তের শ্যামকুড় হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী গ্রামের মৃত হারান মল্লিকের ছেলে কালাম মল্লিক(৫০), কালামের স্ত্রী নাদিয়া খাতুন (৪০),একই গ্রামের জিকরিল মোল্লার স্ত্রী জোবাইদা খাতুন (৩০), নাজমুল মোল্লার স্ত্রী মরিয়ম বেগম (৩০), সদর উপজেলা আকদিয়ারচর গ্রামের বাসুদেব গোলজারের স্ত্রী শ্রীমতি অমৃতা গোলজার (২৮), তার কন্যাশিশু সুমিত গোলজার (৫) এবং তাদের সহায়তাকারী দালাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মনিরুল ডাক্কারের ছেলে সালাউদ্দিন (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর ৫৮ ব্যাটায়িলয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি