৫ মে ২০২৬

ঝিনাইদহে সাড়ে ৬ কোজি রুপার গহনাসহ বিজিবির হাতে আটক দুই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে সাড়ে ৬ কোজি রুপার গহনাসহ বিজিবির হাতে আটক দুই
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে সাড়ে ৬ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বিওপির সামনে থেকে যমুনা ডিলাক্স নামে একটি পরিবনে তল্লাসী চালিয়ে এই রুপা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবননগরের মেদেনীপুর গ্রামের সুলতানের ছেলে মোঃ আনন্দ (৫০) ও মহেশপুরের তৈলটুপি গ্রামের ফজল করীমের ছেলে মোঃ আব্বাস আলী (৪০) আটক করা হয়। বিজিবির হাবিলদার শহর আলী এই অভিযানের নেতৃত্ব দেন। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান জানান, ৬টি পলিথিন প্যাকেটে রুপার গহনা গুলো দুই পায়ের রান ও কোমরে বাধা ছিল। অভিযানে ৬ কেজি ৬৫৮ গ্রহ রুপা ছাড়াও ১টি মোবাইল ও বাংলাদেশী নগদ ২,৪০৪/- টাকা জব্দ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি