৪ মে ২০২৬

ঝিনাইদহে সাংস্কৃতিসেবী ও আদিবাসী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও সাইকেল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে সাংস্কৃতিসেবী ও আদিবাসী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও সাইকেল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অস্বচ্ছল সাংস্কৃতিকসেবী ও আদিবাসী শিক্ষার্থীদের (ছাত্রী) মাঝে আজ রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও সাইকেল বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল নাট্যকর্মী, বাদ্যশিল্পী, গায়কদের মাঝে প্রত্যেককে ২৫শ' টাকা বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আইনজীবী আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি (নাজির) জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য বাবুল আক্তাল লাল্টু, নাট্য ব্যক্তিত্ব রুবেল পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, উপজেলা পরিষদ চত্বরে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ও দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সু-ব্যবস্থা করতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের আদিবাসী সম্প্রদায়ের ১০ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি