ঝিনাইদহে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দূর্গানারায়ণপুর গ্রামের মিম খাতুন (৪) ও ফাতেমা খাতুন (৫) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।গতকাল সন্ধার পর ওই গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। মিম খাতুন ওই গ্রামের বজলু জোয়ার্দ্দার ও ফাতেমা খাতুন বাবলু জোয়ার্দ্দারের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু মিম ও ফাতেমা সম্পর্কে চাচাতো বোন।
শিশুর চাচা ওলিয়ার রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল মিম ও ফাতেমা । সন্ধায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে । খোজাখুজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুরের ভিতর পানিতে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি