৪ মে ২০২৬

ঝিনাইদহে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মুকুল হোসেন জোয়ারদার নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে। প্রতিপক্ষরা। আহত মুকুল সদর উপজেলার তেঘরী গ্রামের রহিম জোয়ার্দারের ছেলে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেনের সাথে সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে মুকুল জোয়ার্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায় সন্ত্রাসীরা। পাথচারিরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেন। আহত মুকুল হোসেন জোয়ারদার অভিযোগ করেন, হামলায় নাজমুল, সুজন ও নান্নুসহ অজ্ঞাত ব্যক্তিরা অংশ নেয়। বিসয়টি নিয়ে সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে আমার উপর হামলার চেষ্টা করে আসছিল প্রতিপক্ষ কবির হোসেনের সমর্থক নাজমুল, সুজন ও নান্নুরা। আমাকে না পেয়ে আমার সমর্থককে কুপিয়ে জখম করেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমি শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি