৮ মে ২০২৬

ঝিনাইদহে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বাড়িতে বাড়িয়ে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করে হাসনারা পারুল বানু অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ। ৪ কেজি চাল, ১ কেজি আলু, সাবান ও মাস্ক নিয়ে বিদ্যালয়টির শিক্ষকরা বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। করোনা ভাইরাস প্রতিরোধে তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শও দেওয়া হয়। এসময় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার আলী, প্রধান শিক্ষক জাহিদ হাসান, ম্যানেজিং কমিটির সদস্য মোদাচ্ছের হোসেন মিঠু, মাহমুদ আল হাসান সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুর্যোগকালীন সময়ে এ সহযোগিতা পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষগুলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি