৬ মে ২০২৬

ঝিনাইদহে প্রতারনার অভিযোগে ২ নারীসহ আটক ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে প্রতারনার অভিযোগে ২ নারীসহ আটক ৩

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া এলাকা থেকে অসুস্থতা ও প্রেমের ফাদে ফেলে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

গেল রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারনা আইনে মামলা করা হয়েছে। আটককৃতরা হল, জেলা সদরের আড়মুখ গ্রামের মো: আলাউদ্দিনের মেয়ে সুমী (২৪), নলডাঙ্গা নারায়নপুর গ্রামের প্রফুল্ল কুমার বিশ্বাসের ছেলে প্রদ্যুৎ কুমার বিশ্বাস (৩০) এবং শৈলকুপা উপজেলার রয়ড়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে তন্নী (২৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অসুস্থতার কথা বলে এবং মোবাইলে কথা বলে প্রতারনা করে মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি নগ্ন ছবি তুলে ব্লাক মেইল করছিল। এমন সংবাদের ভিত্তিতে গেল রাতে শহরের ব্যাপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা সহ সুমী, প্রদ্যুৎ কুমার ও তন্নীকে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি