৬ মে ২০২৬

ঝিনাইদহে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করা ১’শ যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোশারফ হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন ও পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষন কোর্সে অংশ নেওয়া ১’শ যুবক- যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি