ঝিনাইদহে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : মহেশপুর পৃথক পৃথক অভিযানে ইউপি সদস্য সহ ২ মাদক ব্যবসায়ী আটক, ১ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। ঝিনাইদহ ডিবি পুলিশ সূত্রে প্রকাশ, মহেশপুর থানার মামলা নং ১৬ তারিখ ১৩/০৪/১৯। এই মামলার পলাতক আসামী কাজীরবেড় ইউপি সদস্য সামন্তা চারাতলাপড়ার মতিয়ার রহমানের পুত্র আব্দুল্লাহ স্বপনকে রোববার দিবাগত রাত্রে ঝনাইদহ ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে সামন্তা বাজারের কাছ থেকে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গত ১২ই এপ্রিল সামন্তা গ্রাম থেকে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয় ঐ মামলার সে পলাতক আসামী ছিল। একই রাতে অভিযান চালিয়ে বাগদিরআইট গ্রাম থেকে চাদরতনপুর গ্রামের মইনুদ্দিন কামারের ছেলে আব্বাস আলী(৩৫)কে ১কেজি গাঁজা সহ ডিবি পুলিশ আটক করে। এ বিষয়ে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। উভয়কে সোমবার ঝিনাইদহ আদালতে সোপার্দ করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি