৭ মে ২০২৬

ঝিনাইদহে পাট ক্ষেত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে পাট ক্ষেত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে কাটুনের ভিতরে থাকা এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধায় উপজেলার পুড়াপাড়া তেল পাম্পের সামনে মশিয়ারের পাট ক্ষেত থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়।এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার পুড়াপাড়া তেল পাম্পের সামনে একটি পাট ক্ষেতের ভিতরে একটি কাটুন পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে কাটুনটি খোলার পর এলাকাবাসী নবজাতক একটি মেয়ে শিশুর মৃতদেহ খেতে পায়ে মহেশপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। শিশুটি কার তা এখনও জানতে পারেনি পুলিশ।

মহেশপুর থানার এস আই আল মাসুদ শ্রোতহাল রিপোর্ট করে মৃতদেহটি ঝিনাইদহ মর্গে প্রেরন করে এবং ডিএনএ টেষ্টের জন্য আবেন করে। এদিকে মহেশপুর থানা হতে প্রাপ্ত বে-ওয়ারীশ নবজাতক কন্যা শিশুর লাস সদর থানার কবরস্থানে ইসলামি শরীয়া মোতাবেক দাফন করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি জিডি হয়েছে। যার নম্বর-৩৫৮ তারিখ- ০৯.০৬.২০২০ইং।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি