৫ মে ২০২৬

ঝিনাইদহে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর বিষপান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর বিষপান
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বেলতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী বিষপান করেছে।ঘটনাটি ঘটেছে আজ বিকাল সাড়ে ৪টার দিক। এর মধ্যে স্ত্রী আখি(২০) হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসাধীন রয়েছে স্বামী রাহিন(২৪)।রাহিন বেলতলা গ্রামের আলী হোসেনের ছেলে। ৪/৫ মাস আগে তাদের বিয়ে হয়েছিল স্থানীয় সুত্রে জানা যায়।এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি আঃ রহিম মোল্লা জানান, স্বামী-স্ত্রী বিষপান করেছে এমন কোন তথ্য আমার কাছে নেই। পরে বিস্তারিত জানাতে পারবো।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিতে পারবো। জোড়াদাহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ বলেন, আমি একটি শালিসে রয়েছি। এই ঘটনা সম্পর্কে এখনও কিছু জানিনা। আমি খোঁজ নিচ্ছি।তবে গ্রামবাসী সূত্রে জানাগেছে,বিষপান করে ঘরের দরজা আটকিয়ে ভিতরে ছিল তারা। পাড়া-প্রতিবেশিরা বিষপানের সংবাদ পেয়ে দরজা ভেঙে তাদের বের করে হাসপাতালে নিয়ে যায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি