৫ মে ২০২৬

ঝিনাইদহে পারিবারিক কলহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে পারিবারিক কলহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ থেকেসংবাদদাতা : ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।আজ দুপুরে সদর উপজেলার মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংশা হলেও বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সবুজসহ ৪ জন আহত হয়।

সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হোসেন মারা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি