৭ মে ২০২৬

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে পানিতে ডুবে মমতাজ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রফিকুল ইসলামে মেয়ে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে বাড়ি পাশে পুকুরের ধারে শিশু মমতাজ খাতুন খেলা করছিল।

কোন এক সময় খেলতে খেলতে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাখুজির পর দুপুরে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। পরে তার স্বজনরা শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি