৬ মে ২০২৬

ঝিনাইদহে নসিমন উল্টে নিহত ১ আহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে নসিমন উল্টে নিহত ১ আহত ৫

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জে আজ বুধবার সকাল ১১ টার দিকে সড়ক দুর্ঘটনায় তাহাজ্জেল হোসেন (৫২) নামে এক শিক্ষক নিহত হয়েছে। সে যশোর শহরের খড়কী পাড়ার মহিউদ্দিনের ছেলে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ৫ জন নছিমনের যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার নলডাঙ্গা বাজার থেকে কালীগঞ্জ আসার পথে কাদিডাঙ্গা মোড়ে স্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টো ইঞ্জিনের গরম পানিতে পুড়ে ৬ জন মারাত্বক ভাবে দগ্ধ হয় ও আহত। তাদের উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিক্ষক তাহাজ্জেল হোসেন মারা যায়। এদিকে আহতদের মধ্যে ২ জনকে যশোর মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে তাদের অবস্থা  আশংকাজনক।  ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি