৫ মে ২০২৬

ঝিনাইদহে নামাজে ইকামত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে নামাজে ইকামত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।শুক্রবার সকালে পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের হোসেন পুটিয়া গ্রামের মৃত শুকুর হোসেন মোল্লার ছেলে।নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মাগরিবের নামাজে ইকামত দেওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছেরসহ বেশ কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি