৭ মে ২০২৬

ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা চত্বর থেকে একটি র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যা লী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে এক আলোচনা সভা অুনুষ্ঠিত হয়। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ, সদর উপজেলা চেয়ারম্যান এাড: আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রফিউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কৃষি পুরষ্কার প্রাপ্ত গ্রীণ চাষী ইদ্রিস আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবিব। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী এ মেলায় ১৫ টি স্টল স্থান পেয়েছে। মঙ্গলবার শুরু হওয়া মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি