৬ মে ২০২৬

ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত ২৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত ২৫

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেক ৪৭ টি নমুনার রিপোর্টে নতুন ২৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কালীগঞ্জে ১৮ জন, শৈলকুপায় ৫ জন ও হরিণাকুন্ডুতে ২ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৮ জন মৃত্যুবরণ করেছে।ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৪৬, শৈলকুপায় ৬১, হরিণাকুন্ডুতে ১৮, কালীগঞ্জে ১৪২, কোটচাঁদপুরে ২৫ ও মহেশপুরে ২৩ জন আক্রান্ত হয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি