৭ মে ২০২৬

ঝিনাইদহে করোনায় কর্মহীন বৃদ্ধকে অটো ভ্যান উপহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে করোনায় কর্মহীন বৃদ্ধকে অটো ভ্যান উপহার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় করোনায় কর্মহীন হয়ে পড়া এক বৃদ্ধ কে অটো ভ্যান উপহার দেয়া হয়েছে। উদ্ভাবনী চেতনা সংসদের উদ্যোগে আজ দুপুরে শৈলকুপা প্রেসক্লাব চত্ত্বরে এ ভ্যান উপহার দেয়া হয় ।

উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের ৫০ বছর বয়সী বৃদ্ধ কর্মহীন আবেদ আলী ৪৫ হাজার টাকা মুল্যের এ অটোভ্যান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

এসময় উদ্ভাবনী চেতনা সংসদের সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আশরাফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, আসলাম উদ্দিন, গোলাম মোস্তফা, সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, দিদার হোসেন, বখতিয়ার হোসেন, আবু সেলিম, ফারুক হোসেন, ক,খ মামুন, ইয়াসির আরাফাত, আমিরুল ইসলাম, বাবুল আক্তার, শামীম হোসেন, তরিকুল ইসলাম ও আরিফুল ইসলাম ।

পরে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ৩শ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয় । আম্পানে ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষিরা বিনামুল্যে এ সবজি বীজ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি