
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৫নং ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ১০ দিনে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।জানাযায়, পরিবারটিতে প্রথম মৃত্যু বরণ করেন জিহাদ(১৪)। তার মৃত্যু হয় ২০ জুন রবিবার। এরপর বৃহস্পতিবার ২৪ জুন মৃত্যু হয় জিহাদের মা রোকসানা বেগমের (৪৮) ।
সর্বশেষ আজ শুক্রবার সকাল ৫ টায় মারা গেছেন রোখসানার বাবা সৈয়দ মাহাবুব হোসেন(৬৫)। সৈয়দ মাহাবুব হোসেন এর লাশ বাড়িতে পড়েছিলো।তার লাশ দেখতে বা দাফন কাফনে সাহায্য করার জন্য কেও তার বাড়িতে যায়নি।তার মৃত্যুর খবর শোনার পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের নির্দেশে উপজেলা প্যাথলজি বিভাগের টিম নিহত সৈয়দ মাহাবুব হোসেন এর নমুনা তার নিজ বাড়িতে এসে সংগ্রহ করে নিয়ে যায় এবং এন্টিজেন রিপোর্টে করোনা সনাক্ত হয়েছে।
অবশেষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দ মাহাবুব হোসেনের দাফন সম্পন্ন করা হয়।এদিকে ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে ৩ জন।স্বাস্থ্য বিভাগ জানায়, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে আসা ২৯৪ জনের নমুনার মধ্যে ১৩২ জনের করোনা পজেটিভ এসেছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৪’শ ৭০ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছে ১’শ ২০ জন। করোনা সংক্রমন রোধে চলছে কঠোর লকডাউন। কার্যকরে মাঠে রয়েছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকে বন্ধ রয়েছে দোকান পাট, ব্যবসায় প্রতিষ্ঠান। জেলা শহরসহ জেলার ৬ উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]