৬ মে ২০২৬

ঝিনাইদহে করোনা মৃত্যু ১ আক্রান্ত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে করোনা মৃত্যু ১ আক্রান্ত ৬
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ১০ জনের করোনা টেস্ট করা হয়েছে এদের মধ্যে ৬ জন পজিটিভ এসেছে বলে সিভিল সার্জন অফিস সুত্রে জানাগেছে এদিকে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনে ঝিনাইদহ জেলা পুলিশ কঠোর নজর দারিতে রেখেছে। পুলিশকে রাস্তায় টহল দিতে দেখা যায় পুলিশের সাথে যোগ দেয় সংবাদমাধ্যম কর্মীরা। অপরদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে রহিমা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তিনি বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী। এদিকে, এর আগে করোনায় আক্রান্ত হয়ে নিহতের ছেলে সাঈদ হোসেন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সাঈদ হাসান কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রভাষক। তিনি বর্তমানে সুস্থ আছেন।পারিবারিক সুত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর তার করোনা পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে ২৮ তারিখে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে রোববার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বেজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি