৪ মে ২০২৬

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : পুলিশের সঙ্গে কাজ করি মাদক সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”এ শ্লোগানকে সামনে রেখে পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য ঝিনাইদহে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন লিফলেট নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। র‌্যালীর শুরুতে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড, আব্দুর রশীদ। বক্তারা, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দুর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বিশেষ অবদান রাখায় পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে সম্মাননা প্রদাণ করা হয়। বক্তারা, সমাজ থেকে সকল প্রকার অন্যায় অপরাধ দুর করতে পুলিশের সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে কয়েক হাজার মানুষ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি