ঝিনাইদহে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অবস্থান কর্মসূচী পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা : মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবীতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা, করোনার কারনে স্কুল বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহযোগিতা ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি