৮ মে ২০২৬

ঝিনাইদহে খোলা খাবার বন্ধের দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে খোলা খাবার বন্ধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধের দাবীতে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ওয়েলফেয়ার এফোর্টস (উই) নামের একটি সংগঠনের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র শরিফা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাদ্যক্ষ এন এম শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধের দাবী জানান। সেই সাখে বিক্রেতাদের স্বাস্থ্য সম্মত উপায়ে খাবার বিক্রি করার পরামর্শ প্রদাণ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি