ঝিনাইদহে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়
আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার সন্ধার দিকে উপজেলার বলুহর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেয়া হচ্ছিলো। হঠাৎ করেই এতে বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে ওই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন।আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি। দুইজন মারা গেছে আর দুইজন আহত হয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি