৪ মে ২০২৬

ঝিনাইদহে জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি: “মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” স্লোগানে ঝিনাইদহে জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরে এক র‍্যালি শেষে সদর থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবুল বাশারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ইনচার্জ আনোয়ার হোসেন,সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা,জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ সালাউদ্দিন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ,কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখার জন্য নির্বাচিত ব্যক্তিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি