ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার সেই প্রকৌশলীকে পিটানো ৬নং ফলসী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হরিনাকুন্ডু উপজেলার ইউপি চেয়ারম্যানদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৭নং রঘুনাথ পুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাসেল। লিখিত বক্তব্যে ফসলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমানের নি:শর্ত মুক্তি দাবি করেন। সাথে সাথে ঘুষ আদায়কারী উপজেলা প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) রওশন হাবিবের অপসারণ দাবি করেন। চেয়ারম্যানের মুক্তি ও প্রকৌশলীর অপসারণ না হওয়া পর্যন্ত হরিনাকুন্ডু উপজেলার সকল প্রকার কর্মকান্ড থেকে বিরত থাকার ঘোষণা দেন চেয়ারম্যানবৃন্দ।
এ প্রসঙ্গে হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যানদের সাথে সংহতি প্রকাশ করে ফজলুর রহমান চেয়ারম্যানের মুক্তি দাবিসহ প্রকৌশলীর অপসারণ দাবি করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি