৭ মে ২০২৬

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার,অস্ত্র গুলি ও মাদক উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার,অস্ত্র গুলি ও মাদক উদ্ধার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ শহরের মথুরাপুর এলাকায় পুলিশের গুলিতে শহিদুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। এসময় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। বোরবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ ওই উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম ওই উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মিজানুর রহমান জানান, তারা গোপন সুত্রে খবর পায় মথুরাপুর গ্রামে শহিদুল ইসলাম মাদক নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিল।

এমন খবরে পুলিশের একটি দল মথুরাপুর এলাকায় অবস্থান করে। সে সময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম পুলিশের উপস্থিতি দেখে তার কোমরে থাকা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে যায়। সে সময় পুলিশ গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম আহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে । সেসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও সাড়ে ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ শহিদুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি