৮ মে ২০২৬

ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেন্সিডিল। আটককৃতরা হলো চুয়াডাঙা জেলার আকুন্দবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী জহুরা খাতুন (৪২) এবং একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী শিউলি খাতুন (৪০)।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুই নারী মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ বাসটার্মিনাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) আবুল খায়ের শেখ ও এস আই ব্রজ বল্লভ সাধু অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের ভেনেটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা আছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি