
ঝিনাইদহ প্রতিনিধি: ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পইন সফল করতে ঝিনাইদহে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টার দিকে সিভিল সার্জন অফিসের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। সভায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪দিন ব্যাপী জেলা ৬টি উপজেলায় ১ হাজার ৮২০ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এতে সেচ্ছাসেবী হিসাবে সহযোগীতা করবেন সরকারি ভাবে ১ হাজার ৭০ জনসহ ৪ হাজার ২শত ৭৫ কর্মী। এখানে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ২০১ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৩৩ হাজার ২৮৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]