৮ মে ২০২৬

ঝিনাইদহে দুই দিনব্যাপী শিশুমেলা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে দুই দিনব্যাপী শিশুমেলা শুরু
ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী শিশুমেলা। জেলা তথ্য অফিসের আয়োজনে এ উপলক্ষে সোমবার শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক।তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ‘নারী ও শিশু উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম’ কর্মসূচির আওতায় ২ দিন ব্যাপী এ শিশু মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের ১৬ টি স্টলে শিক্ষাউপকরণ প্রদর্শণ করা হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি