৭ মে ২০২৬

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের র‌্যালী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের র‌্যালী

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের আয়োজনে শনিবার থানা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে শহরের বিভিন্ন দোকান, বাজারে ও পথচারীদের মাঝে সতেনতামুলক লিফলেট বিতরণ করা হয়। এসময় ডেঙ্গু প্রতিরোধে নিজ বাড়ি ও কর্মস্থলের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচীতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার ওসি মিজানুর রহমান খানসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি