৭ মে ২০২৬

ঝিনাইদহে ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর খড়িখালী এলাকা থেকে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গার মহম্মদজুম্মা গ্রামের আকুল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম শহীদ, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মোহম্মদ আলীর ছেলে ঝন্টু মিয়া।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ভোরে খড়িখালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১টি গাছকাটা করাত, ২টি হাসুয়া ও রশি। তাদের নামে থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি