৫ মে ২০২৬

ঝিনাইদহে চলছে সর্বাত্বক লকডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে চলছে সর্বাত্বক লকডাউন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৬১ ভাগ।এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ২১ জনে। এছাড়াও ২৪ ঘন্টায় কনোরায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। মোট মৃত্যুর সংখ্যা ৭১ জন।এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে আজ থেকে ঝিনাইদহ জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।সোমবার রাতে জেলা প্রশাসক মজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করাহয়েছে, এ সময় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরো, গণপরিবহন এবং জরুরী প্রয়োজন ব্যতীত জন চলাচল বন্ধ থাকবে।এ সময়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ,কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওয়া বহির্ভুত থাকবে।বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরণের গণজমায়েত বন্ধ থাকবে। সকল বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি