৭ মে ২০২৬

ঝিনাইদহে চিকিৎসক ও সেবিকাদের মধ্যে ৫ শতাধিক পিপিই বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে চিকিৎসক ও সেবিকাদের মধ্যে ৫ শতাধিক পিপিই বিতরণ

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: মানবতায় ধর্ম, সারা বিশ্বে যখন করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে। তখন সারা দেশের ন্যায় ঝিনাইদহের চিকিৎসক ও সেবিকাদের সুরক্ষা নিয়ে আতংকে ছিলেন। যখন চিকিৎসকদের পিপিই সংকট ছিলো তখনই তাদের পাশে দাড়ালেন ঢাকার বে-সরকারী প্রতিষ্ঠান এম,এ,এস এডিটিভস ট্রেডিং।ঝিনাইদহের ৬টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, প্রশাসন কর্মকর্তা ও জন প্রতিনিধির কাছে ৫ শতাধিক করোনা প্রতিরোধক সামগ্রী পিপিই বিতরন করা হয়েছে।

গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা করোনা প্রতিরোধে রোগীদের চিকিৎসা সেবা ও মাঠ পর্যায়ে কাজ করার সুবিধার্থে প্রশাসন, সাংবাদিক ও জন প্রতিনিধিদের মাঝে পিপিই বিতরন করেন।বেসরকারী প্রতিষ্ঠান এডিটিভস ট্রেডিংয়ের সিইও ডাঃ রিয়াজুল ইসলাম জানান, ঝিনাইদহ জেলায় অনেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। চিকিৎসক ও নার্সরা যখন নিজেদের সুরক্ষা করে সেবা দিতে সমস্যা হচ্ছে তখনই আমরা তাদের পাশে দাড়িয়েছি। তারা সকাল থেকে বিকাল পর্যন্ত সদর হাসপাতাল, মহেশপুর, কালীগঞ্জ, কোটচাদপুর, শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলার ৫ শতাধিক চিকিৎসক, সেবিকাদের পিপিই বিতরণ করেন।

বিতরণের সময় সংসদ সদস্য আনারুল আজিম আনারসহ ৬টি উপজেলার স্বাস্থ্য কর্মকতা, উক্ত প্রতিষ্ঠানের বিজনেস ম্যানেজার হামিদুল্লাহ ও সাংবাদিক রাজিব হাসান উপস্থিত ছিলেন।এ ছাড়াও জেলাপ্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর হাতে তারা পিপিই তুলে দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি