৯ মে ২০২৬

ঝিনাইদহে চাঁদাবাজী ও ভাংচুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে চাঁদাবাজী ও ভাংচুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহসহ সারাদেশে সহিংসতা, ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, শারমিন আক্তার, আবু রাইয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশে সহিংসতা, লুটপাট ও চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। শত শত ছাত্র বুকের রক্ত দিয়ে ফ্যাসিষ্ট হাসিনাকে বিদায় করলেও দলীয় পরিচয়ে ঝিনাইদহে চাঁদাবাজী ও দখল বানিজ্য চলছে। তারা হুসিয়ার উচ্চারণ করে বলেন, এরপর থেকে কোথাও কোন প্রকার লুটপাট-ভাংচুর করা হলে ছাত্র সমাজ দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাড়াবে। প্রযোজনে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি প্রদাণ করেন ছাত্ররা। বিপি/কেজে    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি