৮ মে ২০২৬

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাট দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাট দিবস পালিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ‘সোনালী আশেঁর সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে বণ্যাঢ্য এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মো: আব্দুল্লা আল মামুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার পাট চাষী ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, পাটের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে দেশীয় পাটবীজ উৎপাদনে ও মৌসুমে পাটের ন্যায্য মুল্যে নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন। পরে জেলার ৬ জন শ্রেষ্ঠ পাট, পাটবীজ উৎপাদনকারী ও পাটের বস্তা ব্যবহারকারীদের পুরস্কৃত করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি