ঝিনাইদহে বকেয়া বেতন ভাতার দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: বকেয়া বেতন ভাতার দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সোমবার সকালে কারখানা ফটকে তারা বিক্ষোভ সমাবেশ করে। পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।এসময় তারা রাস্তায় শুয়ে বসে দাবি আদায়ে বিভিনন্ন শ্লোগান দিতে থাকে।
প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশের তীব্র যানজটের সৃষ্টি হয়।এসময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
তারা অভিযোগ করেন, গত চার মাস কারখানার প্রায় সাড়ে ৮’শ শ্রমিক- কর্মচারী বেতন পাচ্ছে না। এতে মানবেতর জীবন যাপন করছে তারা। সমাবেশ থেকে দ্রুত টাকা পরিশোধের দাবী জানানো হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি