৬ মে ২০২৬

ঝিনাইদহে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় জব্দ গ্রেফতার ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় জব্দ গ্রেফতার ১

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর কুলবাগান থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয়সহ বাবুল হোসেন নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল হোসেন ওই গ্রামের মনির হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলামপুর কুলবাগান গ্রামে নামি-দামি কোম্পানীর মোড়ক ব্যবহার করে একটি চক্র ভেজাল কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরির্দশক পিয়ার উদ্দিন, এসআই মাহফুজুর রহমান, ইউনুস আলী গাজী, এস আই মাহফুজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোররাতে সেখানে অভিযান চালায়। এসময় একটি বাড়ি থেকে ২৫ বস্তা কোমল পানীয় জব্দ করা হয়। আটক করা হয় বাবুল হোসেন নামের একজনকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি