৭ মে ২০২৬

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা সোমবার সকালে আইন সচিবের বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আবু আহসান হাবিবের মাধ্যমে স্মারকলিপিটি আইন বিচার ও সংসদ বিষয়ক সচিবের কাছে পৌছে দেওয়ার জন্য প্রদান করা হয়। বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর পক্ষে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান স্মারকলিপিটি গ্রহন করেন। সারাদেশের অধ:স্তন আদালতে কর্মরত কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভুক্ত, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের দাবীতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে এই স্মারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সেক্রেটারি আসাফ-উদ-দৌলা মাসুম, জেলা সভাপতি মোঃ জহুরুল হক, জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিয়ার রহমান, আসলাম হোসেন ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির সোহেল রানাসহ বিচারাঙ্গনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম বলেন, সরকার আমাদের ন্যয্য দাবী সমুহ মেনে নিয়ে সুবিচার করবেন বলে আমাদের বিশ্বাস।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি