৫ মে ২০২৬

ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯১ জন।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৪৩ জন।এছাড়া শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ফলাফলে ৯১ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২২ দশমিক ৮০ ভাগ। এদের মধ্যে সদরে ৪৩, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৬, কালীগঞ্জে ৭, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে রয়েছে ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ হাজার ৪’শ ৭১ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩৮ জন।ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ববধায়ক ডা: হারুন অর রশিদ জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৪৯ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ৩৬ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি