৪ মে ২০২৬

ঝিনাইদহে বাস চাপায় শিশু শ্রমিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে বাস চাপায় শিশু শ্রমিক নিহত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বাস চাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন সাধুহাটি ইউনিয় পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। এসময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে তাড়া করে। সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি