ঝিনাইদহে বাল্য বিয়ে করার অপরাধে বরের কারাদণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ কৃষ্ণপুর গ্রামে বাল্য বিয়ে করার অপরাধে বর হাসান হাবিব (২৪) কে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সে বাদেডিহি গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে। আজ বিকালে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এ আদেশ দেন।
জনাব মোঃ জাকির হোসেন বলেন, উপজেলার গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে সোমবার কোর্টের মাধ্যমে বিবাহ দেওয়া হয়। বর্তমানে মেয়েটির বয়স ১৬ বছরও পূর্ণ হয়নি। এরপর বর শশুর বাড়িতে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বরকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। তিনি আরও বলেন বাল্য বিবাহ রোধে কালীগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি