৪ মে ২০২৬

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের নিলুফার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এনএম শাহজালাল, নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান টুকু ও ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর শরিফা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া বে-সরকারী উন্নয়ন সংস্থার উপস্থিত সংগঠনের প্রতিনিধিগণ হিসেবে উপস্থিত ছিলেন এইড, ব্র্যাক, শিশু নিলয় ফাউন্ডেশন, সিও, ডাস, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও সিবিও সংগঠন মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার নারী দল, মানবাধিকার সুরক্ষা। এসময় বক্তারা বলেন নারীর উপর যৌন নিপীড়নকে অপেক্ষাকৃত কম ভয়াবহ মনে করে একে উপেক্ষা না করা, এর বিরুদ্ধে অনমনীয় ও জোরালো সামাজিক অবস্থান নির্মাণ করা ,নারীর উপর যৌন নিপীড়ন প্রতিরোধ ও প্রতিকার করতে প্রচলিত আইনের সংস্কার ও যুগোপযোগী করা এবং দ্রুত বাস্তবায়ন করা, নারীর উপর সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণ সংক্রান্ত সকল আইন বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পরিবীক্ষণ ও প্রতিবন্ধকতা সমূহ দূর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, যৌন নিপীড়ন প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধন শেষে নারী ও শিশুর উপর ধর্ষণ ও যৌন সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি ও ন্যায়বিচার না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি