৪ মে ২০২৬

ঝিনাইদহে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষন

ঝিনাইদহ প্রতিনিধি: শিশুটির বয়স মাত্র ৭ বছর। নিষ্পাপ এই শিশুটিকে এক নরপিশাচ সম্ভ্রমহানি ঘটিয়েছে। ঘটনাটি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর গ্রামের। জানা গেছে, শিশুটি তার এক নিকট আত্মীয়ের লালসার শিকার হওয়ায়, ধামাচাপা দেবার অপচেষ্টা চলছে। কিন্তু শিশুটির মা এই নারকীয় ঘটনার উপযুক্ত বিচার চান। বৃহস্পতিবার রাতে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছে নির্যাতিতার পিতা।

শিশুটির পিতা জানান, বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতাকে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়ে গ্রামের মাঠে নিয়ে নির্যাতন চালায় ওই গ্রামের বিল্লাল জোয়ার্দ্দারের ছেলে বিপ্লব (১৬) নামের এক যুবক। পরে মেয়েটিকে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে তারা। এক পর্যায়ে তাকে গ্রামের মাঠে পাওয়া যায়। মেয়েটি বাড়িতে এতে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, গত ১৫ দিন আগে বিপ্লব ও একই গ্রামের জাহিদুল জোয়ার্দ্দারের ছেলে সবুজ তাকে নির্যাতন করে।

কয়েকদিন ধরে মেয়েটির রক্তক্ষরণ হলে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসাও করিয়েছেন তিনি। শিশুটির মা জানান, আমরা গরিব মানুষ। টাকা না থাকার কারণে আমরা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। পরে বৃহস্পতিবার ওই ঘটনা আবার ঘটলে আমরা বুঝতে পারি। মেয়েটিকে চাকু দিয়ে হত্যার ভয় দেখানোর কারণে সে কিছু বলেনি। আমরা এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

এ ব্যাপারে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি